সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কথা, কবিতা,সংগীত ও নৃত্যে রবীন্দ্র -নজরুল জয়ন্তী ১৪৩১ উদযাপন

কথা, কবিতা,সংগীত ও নৃত্যে রবীন্দ্র -নজরুল জয়ন্তী ১৪৩১ উদযাপন

মোঃ নজরুল ইসলাম খান:
ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের আয়োজনে ৩১ মে ২০২৪, শুক্রবার, বিকেল ৩ টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের লেকচার থিয়েটার কক্ষে রবীন্দ্র -নজরুল জয়ন্তী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ,ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ, উপাধ্যক্ষ মোহাম্মদ হামজা মাহমুদ, কবি জয়দুল হোসেন, সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ আরজু,প্রফেসর খালেদ হোসেন খান, সহযোগী অধ্যাপক মির্জা গালিব রুমি, রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেন, সহকারী অধ্যাপক ফারজানা তাসনিম সিম্মি, সামসুল হক বাবুল, মনিরুল আলম, প্রভাষক মনজুরুল আলম , আলেয়া জাহান তৃপ্তি, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির যুগ্ম সম্পাদক মমিনুল আলম বাবু, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ তফসির। সংগঠনের সদস্যরা দলীয় ও একক আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস আর এম ওসমান গনি সজীব। উপস্থাপন করেন যুগ্ম সম্পাদক ও আবৃত্তি বিভাগের পরিচালক শেখর চন্দ্র চৌধুরী।সংগীত পরিচালনায় ছিলেন ইতি ঘোষ মনিষা ও তৌহিদ মামুন এবং নৃত্য পরিচালনায় সেলিনা পারভীন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com