রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

মেট্রোরেল শনিবার চালু হচ্ছে না

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবার থেকে মেট্রো রেল ফের চালু হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শুরু না হওয়ায় ওই দিন মেট্রো রেল চালু হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব মোহাম্মদ আবদুর রউফের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১১ আগস্ট মেট্রো রেল চলাচলের জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে ৭ দিনের মধ্যে মেট্রো চালুর নির্দেশনা দিয়েছিল সরকার। কিন্তু অনিবার্য কারণে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনো শুরু করা সম্ভব হয়নি।

এ অবস্থায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রো রেল ফের চালু করা সম্ভব হচ্ছে না বলে ডিএমটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
এদিকে ডিএমটিসিএলের একটি সূত্র জানায়, প্রতিষ্ঠানটির কর্মীদের একটি অংশ বেতন-ভাতা বৃদ্ধিসহ ৬ দাবিতে কর্মবিরতিতে থাকায় শনিবার থেকে মেট্রো রেল চালু করা সম্ভব হচ্ছে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com