শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কোটা সংস্কার আন্দোলনে নিহত মারুফের পরিবারের পাশে  অতি. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

কোটা সংস্কার আন্দোলনে নিহত মারুফের পরিবারের পাশে  অতি. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

আরিফুল (কুষ্টিয়া) প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত মারুফ হোসেনের বাড়িতে যেয়ে খোঁজ খবর নিয়েছেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর।

১৭’আগষ্ট শনিবার সকালে তিনি কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার থানাপাড়ায় মারুফের বাড়িতে যেয়ে সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস দেন।

নিহত মারুফ কুষ্টিয়া জেলার খোকসা পৌর এলাকার থানাপাড়ার ফলবিক্রেতা শরিফ উদ্দিনের একমাত্র ছেলে। একমাত্র ছেলেকে হারিয়ে যেন বাকরুদ্ধ মারুফের বাবা-মা।

জানা যায়, মারুফ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়ে ইন্টার্নি ও চাকরির খোঁজে গত জুলাই মাসের ১ তারিখে রাজধানী ঢাকায় যেয়ে বন্ধুদের সঙ্গে বাড্ডা এলাকার একটি মেসে ওঠেন। ১৯’ জুলাই দুপুরে সে ওই বাসার সামনেই গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন ২০ জুলাই সকালে খোকসা কেন্দ্রীয় পৌর ঈদগাহে জানাজা শেষে পৌর কবরস্থানে মারুফকে দাফন করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com