মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

মোঃ সুরুজ, নিজস্ব প্রতিবেদন:

সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকেকরেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তারের করেন (ডিবি) পুলিশ।মো. রবিউল হোসেন ভুঁইয়া ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঞ্জুর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে তাকে ডিবি কার্যালয় রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন মঞ্জু এর আগে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী ছিলেন।

এর আগেও তিনি দুইবার দুই মন্ত্রণালয়ের যোগাযোগ মন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ছিলেন।

তিনি এর আগে পিরোজপুর-২ আসন থেকে ছয়বারের  সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আনোয়ার হোসেন মঞ্জুর বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকেরও প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু নিজেও ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com