শেখ হাসিনার বিরুদ্ধে আরো পাঁচ হত্যা মামলা
গুলিতে ওবায়দুল ইসলামকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৮ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্বজন মো. আলী। এ মামলায় উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে আছেন আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, রমেশ চন্দ্র সেন, দ্রৌপদি আগরওয়ালা, আছাদুজ্জামান, হারুন-অর-রশীদ।
এ মামলায় উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে আছেন আসাদুজ্জামান খান কামাল, মশিউর রহমান মোল্লা সজল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন-অর-রশীদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অক্সফোর্ডিয়াং ল্যাবরেটরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আসফিক ইবনে আরমান ইসাকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালতে ইসার বাবা আবুযর মো. আরমান আলী জুয়েল মামলাটি করেন। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।