রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
জামিন পেলেন আনোয়ার হোসেন মঞ্জু

জামিন পেলেন আনোয়ার হোসেন মঞ্জু

নিজস্ব প্রতিবেদক:   জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সোমবার বিকেলে গ্রেপ্তারের পর রাতেই জামিন দেয়া হয়েছে। দৈনিক ইত্তেফাক পত্রিকার নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিনের জিম্মায় তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়।

ডিবির একটি সূত্র সংবাদমাধ্যমকে জানায়, অসুস্থ ও বয়স্ক হওয়ায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিচারিক ক্ষমতায় আনোয়ার হোসেন মঞ্জুকে মুক্তি দেওয়া হয়েছে।

সালেহ উদ্দিন স্বাক্ষরিত মঞ্জুর জিম্মানামায় বলা হয়, ‘আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে গুরুতর অসুস্থ এবং বয়োবৃদ্ধ বিধায় তাকে বিজ্ঞ আদালত ও তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ভবিষ্যতে তলব করা মাত্র নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে হাজির করতে বাধ্য থাকবো।

এবং মামলার পরবর্তী নির্ধারিত তারিখের মধ্যে বিজ্ঞ আদালতে হাজির করবো।’

তবে, জামিনের পর এ নিয়ে কোন মন্তব্য করেনি ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com