বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

সিংড়ায় পূজা উপলক্ষ্যে বিএনপি নেতা দাউদার শাড়ী-লুঙ্গি বিতরণ

সিংড়ায় পূজা উপলক্ষ্যে বিএনপি নেতা দাউদার শাড়ী-লুঙ্গি বিতরণ

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে নাটোরের সিংড়ায় ৫শত হিন্দু সম্প্রদায়ের নিয়ে আয় ব্যক্তিদের মাঝে উপহার হিসাবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের র্প্রাথী, নাটোর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ।

বৃহস্পতিবার বেলা ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে এসব বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. খালেকুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট নাজমুল হক, সদস্য সচিব আমিনুল হক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ আলী, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, শ্রী জয়দেব সাহা প্রমূখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com