মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মাইকে ঘোষণা দিয়ে বঙ্গভবনে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের

মাইকে ঘোষণা দিয়ে বঙ্গভবনে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর প্রসঙ্গে দেওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দেওয়া বক্তব্যকে ঘিরে বাড়ছে উত্তেজনা। মাইকে ঘোষণা দিয়ে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চেয়েছেন আন্দোলনকারীরা। তবে বঙ্গভবনের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের ধাওয়া দেয়।

মঙ্গলবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এতে বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পরে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এর আগে বিকাল থেকে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান নেন।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ মিনারে গণজমায়েত করের রাষ্ট্রপতিকে বৃহস্পতিবারের মধ্যে পদচ্যুত করাসহ ৫ দফা দাবি জানানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com