মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
উপকূলীয় ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, সতর্কতা জারি

উপকূলীয় ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, সতর্কতা জারি

ভিশন বাংলা ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’এর প্রভাবে দেশের ১৪ উপকূলীয় জেলায় স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট উচ্চতার বাড়তি জলোচ্ছ্বাস এবং ঝড়-বৃষ্টি হতে পারে বলে উপকূলবাসীকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। সারাদেশের আকাশ মেঘলা। তবে ঝড়টি বাংলাদেশের পরিবর্তে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী পূরী ও সাগরগিরি দ্বীপ হয়ে মধ্যরাতে উপকূল অতিক্রম করার কথা।’

তিনি আরো বলেন, ঝড়টি সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে উপকূলে আঘাত হানতে পারে। তবে এর প্রভাবে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। গতকাল দুপুর থেকেই উপকূলে বৃষ্টি হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের ১১ নম্বর বিশেষ বুলেটিনের তথ্যমতে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডানা’ উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ৫৫৫ কিলোমিটারর দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৫৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা থেকে ৩৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা থেকে ৪০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরো ঘনীভূত হয়ে উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকা উত্তাল থাকায় মাছ ধরার সকল নৌকা ও ট্রলার সমূহকে সতর্ক থাকতে বলা হয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঝড়ের কারণে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় এলাকা এবং তৎসংলগ্ন এলাকার দ্বীপ ও চরসমূহে স্বাভাবিকের চাইতে দুই থেকে তিন ফুট উচ্চতার অধিক জলোচ্ছ্বাস হতে পারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com