মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
এল ক্লাসিকোয় বার্সা ঝড়, বিধ্বস্ত রিয়াল

এল ক্লাসিকোয় বার্সা ঝড়, বিধ্বস্ত রিয়াল

নিজস্ব প্রতিবেদন: এমবাপ্পে, ভিনি, বেলিংহামরা পারলেন না। তবে ঠিকই পারলেন লেভানদোস্কি, রাফিনিয়া, ইয়ামালরা। বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকার গোলে রিয়াল মাদ্রিদকে তাদের মাঠেই স্রেফ উড়িয়ে দিয়েছে কাতালানরা। এ জয়ে লা লিগায় ৬ পয়েন্টে এগিয়ে গেল হ্যান্সি ফ্লিকের দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা।

গোলশূন্য বিরতির পর ২ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন রবার্ত লেভানদোস্কি। একটি করে গোল করেন লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। তবে দুইবার হ্যাটট্রিকের সহজ সুযোগ এসেছিল লেভার সামনে।

একবার মেরেছেন পোস্টে, আরেকবার ক্রসবারের ওপর দিয়ে।

অন্যদিকে বারবার সুযোগ পেয়েও ক্যারিয়ারের প্রথম ক্লাসিকো রাঙাতে পারলেন না এমবাপ্পে। একের পর এক সুযোগ নষ্ট করলেন। বার্সার অফসাইড ট্রাপে পা দিয়েছেন বারবার।ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকেও পাওয়া যায়নি চেনা ছন্দে। ছন্দে দেখা যায়নি বেলিংহামকেও।

ম্যাচে ৫৮ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ১৫টি শট নেয় বার্সেলোনা। এর মধ্যে লক্ষ্যে ছিল সাতটি। বিপরীতে, গোলপোস্টে কার্লো আনচেলত্তির শিষ্যদের ৯টি শটের চারটি ছিল লক্ষ্যে।যন্ত্রণাদায়ক এই হারে থামল লা লিগায় রিয়ালের টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকার যাত্রা। আর জয়ে শীর্ষ স্থান আরো সুসংহত করল বার্সা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com