শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
মির্জাগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার

মির্জাগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার

মোঃমিঠু হাওলাদার, পটুয়াখালী (মির্জাগঞ্জ)প্রতিনিধি :

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে এই অভিযানটি পরিচালিত হয়।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মির্জাগঞ্জ উপজেলা  পূর্ব সুবিদখালী এলাকার রেজাউল রাঢ়ী দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

উক্ত তথ্যের ভিত্তিতে মির্জাগঞ্জ ক্যাম্প থেকে মেজর সাব্বির আহমেদের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় রেজাউল রাড়ির বাসায় তল্লাশি চালিয়ে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায়  ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, মামলা প্রক্রিয়াধীন  রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com