রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
সিংড়ায় ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

সিংড়ায় ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী আন্দোলন সিংড়া উপজেলা শাখার উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) উপজেলা কোর্ট মসজিদে বিশেষ আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে বিশাল এ শোভাযাত্রাটি বের হয়ে শুকাশ, ডাহিয়া, ইটালি, চৌগ্রাম, ছাতারদিঘী ও রামানন্দ খাজুরা ইউনিয়নে জনসংযোগ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম এর নেতৃত্বে তিন শতাধিক মোটরসাইকেল এ শোভাযাত্রায় অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সেক্রেটারী শাহ্ মোস্তফা সেলিম, পৌর শাখার সভাপতি মাওলানা সোহাইল হোসেন, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির নেতা মাওলানা মাজহারুল ইসলাম ছদরসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com