শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
কটিয়াদীতে ৫৩ তম সমবায় দিবস পালিত

কটিয়াদীতে ৫৩ তম সমবায় দিবস পালিত

কিশোরগঞ্জের কটিয়াদি থেকে রামকৃষ্ণ বণিকের প্রতিবেদন:

কিশোরগঞ্জের কটিয়াদিতে ২রা নভেম্বর, সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও উপজেলা প্রশাসন হলরুমে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে উপস্থিত সমবায়ীদের কে নিয়ে কটিয়াদী উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর এর আয়োজনে একটি র‍্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এর পরপরই উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় কর্মকর্তা জিল্লুর রহমান খান এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায়প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঁইয়া, সমবায়ী মোঃ মোস্তফা প্রমুখ। পরিশেষে উপস্থিত ৩জন শ্রেষ্ঠ সমবায়িকে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন আগত অতিথিবৃন্দ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com