মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
সালমান খানের ৫ বছরের জেল

সালমান খানের ৫ বছরের জেল

১৯ বছরের পুরনো কৃষ্ণসার হরিণ হত্যা ও পাচার মামলায় বলিউড সুপারস্টার সালমান খানের ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন জোধপুর আদালত। কুখ্যাত এই ‘ব্ল্যাকবাক পোচিং কেস’-এ সালমান খানকে দোষী সাব্যস্ত করেন আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব কুমার খত্রী এ রায় প্রদান করেন।

এর আগে ভারতের ইন্ডিয়া ডটকমসহ শীর্ষ কয়েকটি গণমাধ্যম সালমানের দুই বছরের সাজা হয়েছে মর্মে খবর প্রকাশ করে।

একই মামলার অন্য আসামিরা হলেন সাইফ আলী খান, সোনালী বেন্দ্রে, নীলম আর টাবু। নির্দোষ জানিয়ে আদালত এ মামলা থেকে তাঁদের অব্যাহতি প্রদান করেন।

এর আগে, ‘কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় মিথ্যা অভিযোগে সালমানকে ফাঁসানো হয়েছে’ বলে গত ৪ জানুয়ারি জোধপুর আদালতে দাবি করেন সালমান খানের আইনজীবী। সাক্ষীরা মিথ্যে বয়ান দিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালে ১৯৯৮ সালের ১ অক্টোবর রাতে সালমান খান ২টি কৃষ্ণসার হরিণ শিকার করেন বলে অভিযোগ। বন্যপ্রাণী রক্ষা আইনের ৯/৫১ ধারায় এই বলিউড অভিনেতাকে দোষী সাব্যস্ত করেন আদালত। খাসাসপ্রাপ্ত পঞ্চম ব্যক্তির নাম দুশান্ত সিং, তিনি ওই এলাকারই বাসিন্দা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com