বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক কর্মীসভা অনুষ্ঠিত

নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন নাদিম, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী নরসিংদী জেলা মহিলা দল এর উদ্যোগে, নরসিংদী সদর ১ আসন রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃত্তির লক্ষে, গত: ২৫ নভেম্বর ২০২৪ ইং রোজ সোমবার বিকাল ৩ ঘটিকায়, ৬ নং ওয়ার্ড, নরসিংদী সাটির পাড়া শ্রমকল্যাণ কেন্দ্রের অডিটরিয়াম হল রুমে উঠান বৈঠক ও কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নরসিংদী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি- এডভোকেট উম্মে সালমা মায়া।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন,নরসিংদী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ছালমা আক্তার সপ্না আহমেদ। সংগ্রামী সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ তিনিও নরসিংদী জেলা জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

এছাড়াও মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, এদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি ফাতেমা ভূঁইয়া, সহ-সভাপতি ফাতেমা ইয়াসমিন, সহ-সভাপতি তাহামিনা শিল্পী, মাসুদা বেগম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নরসিংদী জেলা জাতীয়তাবাদী মহিলা দল এবং নরসিংদী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী তানিয়া সরকার, রিনা বেগম, রাহিমা আক্তার, নাজিরা বেগম, রোজি বেগম, সালেহা বেগম সহ নরসিংদী জেলা, শহর ও বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে উঠান বৈঠক ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় নরসিংদী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ছালমা আক্তার সপ্না আহমেদ ওনার বক্তৃতায় বলেন, ৫ ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পলায়নের পর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের ছাত্র জনতার আন্দোলনে অনেকেই শহিদ হয়েছেন , অঙ্গহানি এবং অসুস্থতায় বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে সকলের জন্য দোয়া করি।

পাশাপাশি নরসিংদীর জনগণ খায়রুল কবির খোকন ভাইকে মনে প্রানে ভালোবাসে আমরা চাই আগামীতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়। নরসিংদী জেলা মহিলা দল ঐক্যবদ্ধভাবে কাজ করলে নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব জনাব খাইরুল কবির খোকন ভাইকে নরসিংদী সদর ১ আসনের এমপি হিসেবে সকলের প্রচেষ্টায় মনোনীত করতে পারব ইনশাআল্লাহ ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com