মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা

কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা

রামকৃষ্ণ বণিক, স্টাফ করেসপন্ডেন্ট:

কিশোরগঞ্জের কটিয়াদীতে ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালক ও তার সহযোগীদের হেলমেট না থাকায় মোটরসাইকেল চালকদের তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ২৫শে নভেম্বর সোমবার বিকেলে কটিয়াদি পৌর সদরের সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ। আদালত পরিচালনার সময় সহযোগিতায় ছিলেন অত্র উপজেলা ভূমি অফিসের, অফিস সহকারী কামরুল ইসলাম আকন্দ, কটিয়াদি মডেল থানার এসআই মোঃ শফিকুল ইসলাম ও তার নেতৃত্বে একদল পুলিশ সদস্য। এ সময় হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৩ জনকে১০০০ টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করেন।
কটিয়াদী উপজেলা সহকারীকমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ফিটনেস বিহীন গাড়ি, মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এবং তাদের তিনজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনগণের স্বার্থে আমাদের এই ধরনের অভিযান প্রয়োজনে অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com