শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত
পোশাকে বাবার বিধিনিষেধ, কীভাবে শোবিজে এলেন প্রিয়াঙ্কা?

পোশাকে বাবার বিধিনিষেধ, কীভাবে শোবিজে এলেন প্রিয়াঙ্কা?

বিনোদন ডেস্ক:

বলিউড ছাড়িয়ে হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে বর্তমানে আন্তর্জাতিক তারকা হলেও তার ছোটবেলা খুব একটা সুখকর ছিল না। কৃষ্ণ বর্ণের কারণে নিউ ইয়র্কের স্কুলে ‘ব্রাউনি’, ‘কারি’ ইত্যাদি সম্বোধন করে উত্ত্যক্ত করত সহপাঠীরা। একথা একাধিকবার জানিয়েছেন অভিনেত্রী।

শুধু তাই নয় পরিবারেও তাকে কটাক্ষের শিকার হতে হয়েছে। সম্প্রতি অভিনেত্রী নিজেই জানিয়েছেন, পাঞ্জাবী পরিবারের একমাত্র কৃষ্ণবর্ণ কন্যা প্রিয়াঙ্কা। ফলাফল, ‘কালি’ অর্থাৎ কালো মেয়ে বলে ডাকা হতো তাকে। তাছাড়া মজার ছলে নানা আঘাতমূলক কথা বলা হতো। কৈশোরে পৌঁছে সে সবের অর্থ উপলব্ধি করতে পারেন বলিউডের ‘দেশি গার্ল’।

বাবা অশোক চোপড়ার সঙ্গেও প্রিয়াঙ্কার মান-অভিমানের পর্ব ছিল দীর্ঘ দিনের। বাড়িতে নাকি রীতিমতো জেলখানা বানিয়ে দিয়েছিলেন তার বাবা। আঁটসাঁট পোশাক পরা এক প্রকার নিষিদ্ধ ছিল প্রিয়াঙ্কাদের বাড়িতে।

অভিনেত্রীর কথায়, ‘আঁটসাঁট পোশাক বা গায়ের সঙ্গে লেপ্টে থাকা টি-শার্ট পরা নিষিদ্ধ ছিল’। মূলত একটি ঘটনার জেরেই প্রিয়াঙ্কাকে এই ‘নিদান’ দিয়েছিলেন বাবা অশোক চোপড়া। একবার পাশের বাড়ির ছাদ থেকে এক ব্যক্তি প্রিয়াঙ্কার বারান্দায় এসে পড়েন। তারপর থেকেই তার বারান্দা লোহার রেলিং দিয়ে ঘিরে ফেলা হয়।

প্রিয়াঙ্কার কথায়, বাবা সারা বাড়িটাকে জেলখানা বানিয়ে দিয়েছিল। পোশাকে নানা বিধিনিষেধ জারি করা হয়। বাড়িতে এই পরিস্থিতির মধ্যেই মা মধু চোপড়ার উদ্যোগে সুন্দরী প্রতিযোগিতায় যোগ দেন প্রিয়াঙ্কা। এরপরের গল্পটা শুধুই এগিয়ে চলার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com