সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মোঃ রাসেল হোসেন:

বরিশাল জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বরিশাল জেলা শাখা সম্প্রতি নিম্ন আয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব রণজিৎ কুমার সরকার। তিনি ধ্রুবতারার স্বেচ্ছাসেবকদের মানবিক প্রচেষ্টা এবং তাদের সমাজকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে নেতৃত্ব দিয়েছেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বরিশাল জেলা শাখার সভাপতি হৃদয় হাওলাদার এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

উল্লেখ্য, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে। তাদের এই উদ্যোগ শীতার্ত মানুষের মধ্যে উষ্ণতা ও সান্ত্বনা ছড়িয়ে দিয়েছে।

এই মহৎ কার্যক্রমে ধ্রুবতারার স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং জেলা প্রশাসনের সহযোগিতা প্রশংসনীয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com