মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ভূমি অফিস পরিদর্শনে ভুমি কর্মকর্তা

নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ভূমি অফিস পরিদর্শনে ভুমি কর্মকর্তা

নরসিংদী থেকে ফালু মিয়া:

নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন শিবপুর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ( এসি ল্যান্ড) মুঃ আব্দুর রহিম। অদ্য ২০/১/২৫ ইং সোমবার দুপুরে তিনি হঠাৎ পুটিয়া বাজার সংলগ্ন পুটিয়া ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হন।এসময় উপস্থিত ছিলেন মোঃ আলীম উদ্দিন সহকারী কর্মকর্তা (নায়েব) ভূমি। মোঃ মোবারক হোসেন অফিস সহকারী ভূমি,ঝর্না আক্তার লিপি অফিস সহকারী ভূমি,মোঃ নাজমুল হোসেন কম্পিউটার অপারেটর ভূমি ।

এ সময় তিনি উপস্থিত জনসাধারণ এর সেবা প্রদান করার ব্যাপারে খোঁজখবর নেন এবং অত্যন্ত আপন মনে উপস্থিত সকলের সাথে আলাপকালে অনলাইন ব্যপারে উপস্থিত জনসাধারণকে এসি ল্যান্ড মহোদয় বলেন, অতিদ্রুত আপনারা আরো উন্নত সেবা পাবেন। তিনি অফিসের বিভিন্ন রেজিস্টার খাতা তদারকি করেন এবং অফিসের সমস্যা সমাধানের সঠিক সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা করেন। উপস্থিত জনসাধারণ এসি ল্যান্ড মহোদয় এর কথাবার্তা,আচার ব্যবহার ও সঠিক পরামর্শে সন্তোষ প্রকাশ করে বলেন এমন অফিসার শিবপুর উপজেলায় পেয়ে আমরা গর্বিত ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com