সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে পানি সরবরাহ করল ‘ফায়ার সার্ভিস’

কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে পানি সরবরাহ করল ‘ফায়ার সার্ভিস’

কিশোরগঞ্জ থেকে নিজাম উদ্দীন:

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে টানা দুদিন যাবৎ পানি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা শতশত রোগী ও তাদের স্বজনরা। দু’ দিন ধরে পানি নেই কিশোরগঞ্জ সরকারি হাসপতালে ভোগান্তিতে রোগীরা শিরোনামে নিউজটি দৈনিক ইনকিলাব পত্রিকাসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হওয়ার পর টনক নড়েছে হাসপাতাল কর্তৃপক্ষের।
গত রোববার রাতে রোগী ও তাদের স্বজনদের কথা বিবেচনায় এনে কোনো উপায়ন্তর না পেয়ে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তা নেন। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৮ হাজার ৬০০ লিটার পানি হাসপাতালের পানির ট্যাংকিতে সরবরাহ করে। এতে এই হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের সাথে আসা স্বজনদের কিছুটা হলেও এই চরম দুর্ভোগ থেকে রেহাই পাবে। এই উপকার করায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগী এবং তাদের স্বজনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রসংশায় ভাসছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম সাংবাদিক দের সমস্যার বিষয়টি স্বীকার করে জানান, আমাদের হাসপাতালের ছয়তলায় ১০ ঘোড়ার একটি বড় মটর রয়েছে। ২০২০ সালে লাগানো এই মটরটি প্রায়ই সমস্যা করে। কিন্তু এবার একেবারে বিকল হয়ে যাওয়ায় হাসপাতালে পানির সমস্যা সৃষ্টি হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com