মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
১৬ দিন ধরে নাগরিক সেবা বন্ধ, দুর্ভোগে ইউনিয়নবাসী

১৬ দিন ধরে নাগরিক সেবা বন্ধ, দুর্ভোগে ইউনিয়নবাসী

মোঃ রাসেল হোসেন:

নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের সকল প্রকার নাগরিক সেবা বন্ধ রয়েছে। ইউপি সদস্য মোঃ জাহিদুল ইসলাম (দোলন মুন্সী)  তাকে প্যানেল চেয়ারম্যান চেয়ে গত ৮ ডিসেম্বর ২০২৪ইং তারিখে মহামান্য হাইকোর্টে একটি রীট পিটিশন দাখিল করে। তার পরিপ্রেক্ষিতে গত ১৩ জানুয়ারি সোমবার মাননীয় বিচারপতি ফাতেমা নাজিব ও মাননীয় বিচারপতি সিকদার মাহমুদুর রাজি এর দ্বৈত বেঞ্চ বর্তমানে দায়িত্বে থাকা ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা আবু সালেহ মোঃ ইফাদ ইসতিয়াক এর দায়িত্ব ৬ মাসের জন্য স্থগিতাদেশ দেন। সেই সাথে ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসনকে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়।

স্থগিতাদেশ দেবার পর থেকে সুবিদপুর ইউনিয়ন পরিষদের সকল প্রকার নাগরিক সেবা থেকে বঞ্চিত ইউনিয়নের নাগরিকরা। সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে এই মুহুর্তে জন্মনিবন্ধন অনলাইন করতে মানুষ পরিষদে গিয়ে ভিড় করছে। নাগরিকরা নিরুপায় হয়ে ফিরে আসছে বলে জানান ভুক্তভোগী নাগরিকবৃন্দ। তাছাড়াও নাগরিক সনদ, চারিত্রিক সনদ, ট্রেড লাইসেন্স সহ সকল সেবা বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম জানান ভোটার তালিকা হালনাগাদ করার জন্য জন্ম নিবন্ধন এর অনলাইন কপি প্রয়োজন কিন্ত কয়েকদিন পরিষদে গেলে ও পরিষদ থেকে জানানো কার্যক্রম বন্ধ রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com