বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
কুমিল্লা ৭ম দিনে ডেভিল হান্টের অভিযানে আ.লীগের ৬৬ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লা ৭ম দিনে ডেভিল হান্টের অভিযানে আ.লীগের ৬৬ নেতাকর্মী গ্রেপ্তার

মোঃ সাকিবুল হাসান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

অপারেশন ডেভিল হান্টে কুমিল্লা পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এ নিয়ে ৭ম দিনে ১৫ জনসহ ৬৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৬ ফেব্রুয়ারি রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম । রবিবার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর থেকে কুমিল্লায় জেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৭ম দিনের অভিযানে১৫ জনসহ সর্বমোট ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com