শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
এবার জাপানের কাছে ক্ষমা চাইল যুক্তরাষ্ট্র

এবার জাপানের কাছে ক্ষমা চাইল যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপান। তবে বারবার একই ধরনের ঘটনা ঘটায় এবার জাপানের কাছে ক্ষমা চাইল যুক্তরাষ্ট্র।

একাধিকবার জাপানে গিয়ে নামতে হচ্ছে মার্কিন মিলিটারি হেলিকপ্টারকে। এতে প্রশ্ন উঠেছে মার্কিন সামরিক সরঞ্জাম নিয়েও। আর তাতেই ক্ষমা চাইল ওয়াশিংটন।

এ ব্যাপারে মার্কিন ডিফেন্স সেক্রেটারি জেমস ম্যাটিস জাপানের ডিফেন্স সেক্রেটারি ইৎসুনোরি ওনোদেরার কাছে ক্ষমতা চেয়েছেন। সোমবার জাপানের ওকিনাওয়াতে মার্কিন মিলিটারি হেলিকপ্টারের জরুরি অবতরণ করতে হয়। তারপরই ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার ইউএইচ-১ নামে ওই মার্কিন চপার এসে নামে বিকেল ৪টার দিকে। উরুমার ইকেইজিমা আইল্যান্ডের একটি সমুদ্র সৈকতে নামে চপারটি। কোনো কারণে বিপর্যস্ত হওয়ার পরই এইভাবে অবতরণ করে সেটি।

ওকিনাওয়া ডিফেন্স ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী, ককপিটে একটি ওয়ার্নিং লাইট জ্বলে ওঠা মাত্রই ল্যান্ডিং-এর সিদ্ধান্ত নিতে হয় পাইলটকে। সাবধাণতাবশতই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। একটি বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে এসে নামে সেটি।

এদিকে, গত বছরের জানুয়ারি মাসেও এই একই জায়গায় অবতরণ করাতে হয় একটি অ্যাটাক হেলিকপ্টারকে। মার্কিন মেরিন কর্পসের এএইচ-১ নামে একটি হেলিকপ্টার এসে নামে ওই সি বিচেই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com