শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
নিরাপত্তাজনিত কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত

নিরাপত্তাজনিত কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত পুরনো বাণিজ্য মেলার মাঠে শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের নির্ধারিত দিনের ঠিক আগের দিন হঠাৎ করেই স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।

এ ব্যাপারে আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে আপাতত স্থগিত করা হয়েছে কনসার্টটি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন সৌরভ।

তিনি বলেন, কনসার্টে অংশগ্রহণকারী, দর্শক-শ্রোতা ও সংশ্লিষ্টদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে পরিস্থিতি বিবেচনায় কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আয়োজনের কমতি ছিল না। কিন্তু কোনো ঝুঁকি নিতে চাইছি না। আমাদের পরিকল্পনা ছিল অনুষ্ঠানটি পরের সপ্তাহে পিছিয়ে নেব। কিন্তু পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। এ জন্য ঈদের পর আয়োজনের পরিকল্পনা আছে আমাদের।

এর আগে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছিল, এটি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ কনসার্ট হতে যাচ্ছে। এই ভেন্যুতে একসঙ্গে কয়েক লাখ মানুষ নিরাপদে গান শুনতে পারবেন। দেশের বিভিন্ন ব্যান্ড তাদের গান পরিবেশনা করবে। দেশীয় সব শিল্পীদের নিয়ে আমরা কনসার্টের লাইনআপ সাজিয়েছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে হতে যাওয়া এ কনসার্টের প্রধান আকর্ষণ ছিল নগরবাউল জেমস। এতে আরও পরিবেশনা করার কথা ছিল ব্যান্ড চিরকুট, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, আর্টসেল, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কাকতাল, কুঁড়েঘর, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ আরও অনেকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com