মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে জরিমানা প্রদান হয়েছে

মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে জরিমানা প্রদান হয়েছে

খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার:

নরসিংদীর মনোহরদীতে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে তিনজন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে। সোমবার ০৩ ই মার্চ বিকালে উপজেলার মনোহরদী বাজারে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট এম.এ মুহাইমিন আল জিহান নেতৃত্বে মুদির দোকান, ফলের দোকান, মাছ বাজার, গুড়ের দোকান ও ইফতারির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না লটকিয়ে রাখা, এমনভাবে পণ্য সামগ্রী রাখা যাতে সেবা গ্রহীতার স্বাস্থ্যহানি ঘটতে পারে এমন অপরাধে তিনজন ব্যবসায়ীকে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর” বিভিন্ন ধারায় জরিমানা আদায় করা হয়।

এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ শাহনেওয়াজ,নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সজিব ফকির,সার্টিফিকেট সহকারী, মোঃজাহাঙ্গীর আলম, মোঃনাসির উদ্দিন,টুটুল বাস্পর এবং মনোহরদী থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com