মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

মির্জাগঞ্জ( পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. ফারুক খানকে (৪৮) গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

সোমবার ( ৩ মার্চ ) রাত সাড়ে ৯ টার দিকে পশ্চিম সুবিদখালী হাওলাদার বাড়ী জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফারুক খান উপজেলার পশ্চিম সুবিদখালীর মৃত আলী আকাব্বর খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনার সময় পশ্চিম সুবিদখালী হাওলাদার বাড়ী জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করে মির্জাগঞ্জ থানা পুলিশ।

পরে তাকে গত ২০২৪ ইং সালের সেপ্টেম্বরে দায়েরকৃত একটি চাঁদাবাজি, ভাংচুর ও মারপিটের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এছাড়াও গ্রেফতারকৃত এর বিরুদ্ধে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি বহরে হামলা ভাঙচুর মামলার এজাহার ভুক্ত আসামি।

তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন ।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ বলেন, তাকে চাঁদাবাজি মামলা গ্রেফতার দেখানো হয়েছে,
আদালতে প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com