মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
নরসিংদী মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে দুইজন ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদী মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে দুইজন ব্যবসায়ীকে জরিমানা

খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার:

নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের সরবরাহ ও স্বাস্থ্যসম্মতভাবে ইফতার সামগ্রী বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার(৭ মার্চ) বিকালে উপজেলার মনোহরদী বাস স্ট্যান্ড ও বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)মোঃসজিব মিয়া,র নেতৃত্বে ফলের দোকান,মাছের বাজার,মুদির দোকান,পোল্টি মুরগির দোকান,ইফতারির দোকান ও তরকারির দোকানে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।দোকানের দৃশ্যমান স্থানে পণ্যমূল্য তালিকা না লটকিয়ে রাখা, সেবা গ্রহীতা /গ্রাহকের জীবন এবং স্বাস্থ্যের হানি হতে পারে এমন অবস্থায় ইফতার সামগ্রী বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শন করাতে একজন ফল বিক্রেতাকে,একজন ইফতারি ও হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ীকে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর”” ৩৮ ও ৪৩ধারায় সর্বমোট ৫০০০/ টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন,স্যানেটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ।
বাজার মনিটরিংয়ে জানা যায়,খোলা সয়াবিন তেল লিটার প্রতি ১৭৫-১৮০ টাকা,ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা,খেজুর ১৮০-২২০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে ও অন্যান্য কাঁচা বাজারের মূল্য ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক এইচ.এম পারভেজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স,সাংবাদিক ও মনোহরদী বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com