সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
চলন্ত গাড়িতে চালকের মোবাইল ব্যবহার, ৬২ মামলা

চলন্ত গাড়িতে চালকের মোবাইল ব্যবহার, ৬২ মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় চলন্ত গাড়িতে বসে চালকরা মোবাইল ফোন ব্যবহার করার দায়ে ৬২টি মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মোঃ মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দিনভর রাজধানীতে অভিযান চালিয়ে গাড়ি চালানোর সময় চালকের মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে ৩৩টি ভিডিও মামলা ও সরাসরি ২৯টি মামলা দেয়া হয়েছে।

 

এছাড়াও অভিযানকালে ২ হাজার ৪৩০টি মামলা ও ৯ লাখ ২৪ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ১১টি গাড়ি ডাম্পিং ও ২৮১টি গাড়ি রেকার করা হয়।

 

উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২৪৭টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৬৯টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য নয়টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৭টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

 

এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ৬৫৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৪৪টি মোটরসাইকেল আটক করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com