মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
মনোহরদীতে ওজনে পেট্রোল কম দেওয়ায় আনোয়ার ফিলিং স্টেশনকে জরিমানা

মনোহরদীতে ওজনে পেট্রোল কম দেওয়ায় আনোয়ার ফিলিং স্টেশনকে জরিমানা

খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদীতে ওজনে পেট্রোল কম দেওয়ায় আনোয়ার ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। সোমবার ১০ ই মার্চ বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া ও বিএসটিআই নরসিংদীর ফিল্ড অফিসার এ এফ এম হাসিবুল হাসান এর নেতৃত্বে উপজেলার সিএনজি এন্ড ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।ক্রেতাদের কে ওজনে পেট্রোল কম দেওয়ায় ওজন ও পরিমাপ দন্ড আইন-২০১৮ এর ধারা মোতাবেক আনোয়ার ব্রাদার্স,সিএনজি এণ্ড এলপিজি ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।
এ সময় স্যানেটারী ইন্সপেক্টর মো.শাহনেওয়াজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স-সহ অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com