সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ভারত!

বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ভারত!

বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। প্রায় ১১০টি ফাইটার জেট বিমানের অর্ডার দিতে চায় তারা৷ এর জন্য প্রায় ১ লাখ কোটি টাকা পর্যন্ত দিতে প্রস্তুত ভারতীয় বিমান বাহিনী৷

ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ১১০টি ফাইটার জেটের জন্য বিশ্বের সমস্ত কোম্পানির কাছে তাদের প্রস্তাব পাঠানোর আবেদন জানানো হয়েছে৷ ‘মেক ইন ইন্ডিয়া’-র উদ্যোগের আওতায় এটি তৈরি হতে চলেছে৷ সিঙ্গল ও টুইন সিটের জেট তৈরির কথা বলা হয়েছে৷

জানা গেছে, ফাইটার জেটের ৮৫ শতাংশ তৈরি করবে ইন্ডিয়ান প্রোডাকশন এজেন্সি৷ জুলাই পর্যন্ত প্রস্তাব জমা নেওয়া হবে।

ভারতীয় প্রতিরক্ষা দফতর জানায়, ২৫০টি ফাইটার জেট বেসরকারি প্রতিরক্ষা সংস্থায় তৈরি করা হবে৷ বিমান বাহিনীতে সেগুলো ব্যবহার করা হবে৷ ১০০টি সিঙ্গল ইঞ্জিন ফাইটার জেট তৈরি করা হবে ভারতে৷ ৯০টি ডবল ইঞ্জিন ফাইটার জেটও তৈরি হবে৷ নৌবাহিনীর জন্য প্রয়োজন ৫৭টি জেট৷

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com