মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ: মহাসচিব

বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ: মহাসচিব

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ। বাংলাদেশের এ  সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ।

শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

শনিবার সকালে জাতিসংঘ মহাসচিব রাজধানীর জাতিসংঘের নতুন ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় তিনি  ৫০ বছর পূর্তির আলোকচিত্র প্রদর্শনীও দেখেন।

সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা ও সংস্কার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশ যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে,  সে জন্য বাংলাদেশের জনগণের উদারতার প্রশংসা করি।

জাতিসংঘ মহাসচিব ঢাকার জাতিসংঘের কর্মীদের উদ্দেশে বলেন, বাংলাদেশে জাতিসংঘের নিজস্ব কোনো এজেন্ডা নেই। বাংলাদেশ ও এদেশের জনগণকে সহযোগিতা করাই আমাদের এজেন্ডা। বর্তমান সংকটকালে জাতিসংঘের সংস্থাগুলোর পরিবর্তে জনগণের জন্য যথাযথভাবে অর্থ ব্যয়ের তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩  মার্চ) জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে আসেন। শুক্রবার সফরের দ্বিতীয় দিনে  কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com