ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

কুড়িগ্রাম উলিপুরে দুই ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি: উলিপুরের তবকপুরে এম আর বি ব্রিকস এবং এম এস বি ব্রিকস নামক ইটভাটা দুইটির স্থাপনা ভেঙ্গে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে ইট পোড়ানোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার (১৫ মার্চ) উলিপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে বন্ধ করে দেয়া হয়। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নয়ন কুমার সাহা । এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ,আনসার এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনে পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কুড়িগ্রাম উলিপুরে দুই ইট ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৫

featured Image
মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি: উলিপুরের তবকপুরে এম আর বি ব্রিকস এবং এম এস বি ব্রিকস নামক ইটভাটা দুইটির স্থাপনা ভেঙ্গে ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে ইট পোড়ানোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার (১৫ মার্চ) উলিপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে বন্ধ করে দেয়া হয়। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নয়ন কুমার সাহা । এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ,আনসার এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনে পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত