মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
নরসিংদী বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে পণ্যের গুণগতমান মনিটরিং-এ মোবাইল কোর্ট পরিচালনা

নরসিংদী বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে পণ্যের গুণগতমান মনিটরিং-এ মোবাইল কোর্ট পরিচালনা

ফালু মিয়া, বিশেষ প্রতিনিধি:

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বিভিন্ন এলাকায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: সজিব মিয়া এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই’র বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত সুইটমিট পণ্যের অনুকূলে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকেই রাধা কৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, চালাকচর, মনোহরদী, নরসিংদী নামীয় প্রতিষ্ঠানটি উল্লিখিত পণ্য উৎপাদন ও বাজারজাত করার বিষয়টি উদ্ঘাটিত ও প্রমাণিত হলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ৩০/৩০ ধারা লংঘনের দায়ে অভিযোগ দায়ের করা হয়। মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত অভিযোগ বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটিকে =১০,০০০/- টাকা জরিমানা আরোপ করে এবং প্রতিষ্ঠানটিকে অতিসত্বর বিএসটিআই হতে পণ্যের গুণগত মান সনদ গ্রহনের জন্য নির্দেশ প্রদান করে ।

উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব এ. এফ. এম হাসিবুল হাসান প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। নিম্নমানের পণ্যের বাজারজাত প্রতিরোধকল্পে প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই’র এধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com