বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
বিয়ে করতে রাজি না হওয়ায় পিটিয়ে প্রেমিকের হাত-পা ভাঙলেন তরুণী

বিয়ে করতে রাজি না হওয়ায় পিটিয়ে প্রেমিকের হাত-পা ভাঙলেন তরুণী

ডেস্ক নিউজ:

বিয়ে করতে রাজি না হওয়ায় পিটিয়ে প্রেমিকের হাত-পাসহ ১৩টি হার ভেঙে ফেলেছেন এক তরুণী ও তার পরিবারের সদস্যরা। গত ১৭ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই যুবক। ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলার।

ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানিয়েছে, ভুক্তভোগী ওই যুবকের নাম  গুলশান। গত ২৯ মার্চ তার ওপর এই হামলার ঘটনা ঘটেছে। এরপর থেকেই হাসপাতালে ভর্তি তিনি।

পুলিশ জানিয়েছে, পাওনা সাড়ে ২১ লাখ টাকা ফেরত দেয়ার কথা বলে ওই তরুণীর বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয় গুলশানকে। সেখানে তাকে বিয়ের দাবি জানান ওই তরুণী। এসময় সেই দাবি প্রত্যাখ্যান করলে ওই তরুণী এবং তার পরিবারের সদস্যরা গুলশানকে মারধর করেন।

গুলশান পুলিশকে বলেন, ‘আমি আমার টাকা ফেরত আনতে গিয়েছিলাম। কিন্তু আমাকে এত মারধর করা হয়েছে যে, জীবন বাঁচাতে আমাকে পালিয়ে যেতে হয়েছিল।’

তিনি জানান, ২০১৯ সালে ওই তরুণীর সঙ্গে তার সম্পর্ক শুরু হয়। ওই তরুণী তার মোবাইলের দোকানে আসতেন। সেখানেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গুলশান আরও জানান, তারা দুজনই বিবাহিত। তবে গুলশান তার স্ত্রীর থেকে আলাদা থাকেন, আর ওই তরুণীও বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

এদিকে গুলশানের অভিযোগের ভিত্তিতে ফরিদাবাদ পুলিশ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত চলছে। মারধরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com