ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে অবশেষে গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে ইসি সচিব আখতার আহমেদ গেজেট প্রকাশ করেন। গত ২৭ মার্চের রায়ের পর গেজেট প্রকাশের বিষয়ে সম্প্রতি আইন মন্ত্রণালয়ের মতামত চায় ইসি। মতামত এলে রোববার রাতেই গেজেট প্রকাশের জন্য চিঠি বিজি প্রেসে পাঠানো হয়। এরপর রাত ১১টার দিকে গেজেটটি প্রকাশ করা হয়। ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি নেতা শাহাদাত হোসেন আদালতের রায়ে মেয়র ঘোষিত হলে ইসি তার নামে গেজেট প্রকাশ করেন। পরবর্তীতে শপথ নিয়ে তিনি এখন দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনিই একমাত্র মেয়র, যিনি কোনো সিটি করপোরেশনের দায়িত্বে রয়েছেন। ইশরাক হোসেন মেয়র পদে শপথ নিলে কতদিন দায়িত্ব পালন করতে পারবেন? এই প্রশ্ন করা হলে জানান, আইনজীবী প্যানেলের সঙ্গে আলোচনা করে বিস্তারিত জানাবেন।

ভিশন বাংলা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৫

featured Image
নিজস্ব প্রতিবেদক: বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে অবশেষে গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে ইসি সচিব আখতার আহমেদ গেজেট প্রকাশ করেন। গত ২৭ মার্চের রায়ের পর গেজেট প্রকাশের বিষয়ে সম্প্রতি আইন মন্ত্রণালয়ের মতামত চায় ইসি। মতামত এলে রোববার রাতেই গেজেট প্রকাশের জন্য চিঠি বিজি প্রেসে পাঠানো হয়। এরপর রাত ১১টার দিকে গেজেটটি প্রকাশ করা হয়। ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপি নেতা শাহাদাত হোসেন আদালতের রায়ে মেয়র ঘোষিত হলে ইসি তার নামে গেজেট প্রকাশ করেন। পরবর্তীতে শপথ নিয়ে তিনি এখন দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনিই একমাত্র মেয়র, যিনি কোনো সিটি করপোরেশনের দায়িত্বে রয়েছেন। ইশরাক হোসেন মেয়র পদে শপথ নিলে কতদিন দায়িত্ব পালন করতে পারবেন? এই প্রশ্ন করা হলে জানান, আইনজীবী প্যানেলের সঙ্গে আলোচনা করে বিস্তারিত জানাবেন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত