সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

নীলফামারী প্রতিনিধি:

গত ১৪ মে বুধবার দৈনিক মুক্ত খবর ও বিভিন্ন অনলাইনে ‘নীলফামারীতে জমি বিক্রির নামে অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন। সংবাদটি সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা উক্ত সংবাদে র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রকাশিত সংবাদের প্রতিবাদের বেলাল হোসেন ও নরেশ চন্দ্র রায় বলেন, আমাদেরকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এলাকার সহজ সরল সুনাগরিক। আমরা এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রকৃত ঘটনা হচ্ছে, নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ী মাঝাপাড়া গ্রামের আমাষু চন্দ্র রায় একজন আওয়ামীলীগের দোষর। তিনি এলাকায় অনেক লোককে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক জমি দখলসহ নানা অপকর্ম করেছেন। অনেকেই তার কাছে পাওনা টাকা নিতে গিয়ে হয়রানি শিকার হয়েছেন।

বেলাল হোসেন আরও বলেন, আমাষুর বাড়ীর সামনে আমার প্রায় ৭ শতাংশ জমি আছে যা ঠিক মতো চাষাবাদ করতে পারি না। গত সরিষা মৌসুমে জমিতে রাতের আধারে কীটনাশক দিয়ে নষ্ট করেছে। আমি চাই বর্তমানে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই আওয়ামীলীগের দোষর আমাষু চন্দ্র রায় আমাদের নামে চক্রান্ত করে সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করতে এমন মিথ্যা সংবাদ প্রচার করেছে। এহেন মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com