ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

নরসিংদীতে বিএসটিআই ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান: দুটি মিষ্টির দোকানে জরিমানা

বিশেষ প্রতিনিধি ফালু মিয়া:

নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

১৮ জুন (মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভেলা নগর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাদ্যপণ্যে প্রয়োজনীয় বিএসটিআই সনদ ও লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টের অভিযানে মেসার্স শ্রী শ্রী লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার কর্তৃক উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট পণ্যে বিএসটিআই সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ১৫,০০০ (পনের হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়। একই অপরাধে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার কে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মো. নাইম হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নোভেরা বিনতে নুর, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই।

অভিযান-পরবর্তী এক প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এবং ভোক্তাদের সুরক্ষা বিধানে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ভিশন বাংলা ২৪

শনিবার, ০২ মে ২০২৬

নরসিংদীতে বিএসটিআই ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান: দুটি মিষ্টির দোকানে জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৫

featured Image

বিশেষ প্রতিনিধি ফালু মিয়া:

নরসিংদীতে ভোক্তা অধিকার সুরক্ষায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

১৮ জুন (মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভেলা নগর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খাদ্যপণ্যে প্রয়োজনীয় বিএসটিআই সনদ ও লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টের অভিযানে মেসার্স শ্রী শ্রী লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার কর্তৃক উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট পণ্যে বিএসটিআই সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ১৫,০০০ (পনের হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়। একই অপরাধে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার কে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মো. নাইম হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নোভেরা বিনতে নুর, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই।

অভিযান-পরবর্তী এক প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এবং ভোক্তাদের সুরক্ষা বিধানে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত