শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ আবারো বাড়ল জ্বালানি তেলের দাম ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের নরসিংদী হাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বাড়ী নির্মাণ করে জমি দখল বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণ: প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ করলেন নিলা ইসরাফিল

এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ করলেন নিলা ইসরাফিল

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন নিলা ইসরাফিল।

এরই ধারাবাহিকতায় এবার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ন্যায়ের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার পাশে দাঁড়ানোর অভিযোগ তুলেছেন তিনি।

রবিবার রাতে এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

নিলা ইসরাফিল তার পোস্টে বলেন, ‘একজন ব্যারিস্টার যখন আইনের চেয়েও বড় হয়ে ওঠেন, তখন ন্যায়বিচার হুমকির মুখে পড়ে।

ব্যারিস্টার ফুয়াদ – যিনি আজ “সত্য”র মুখোশ পরে একজন নিপীড়িত নারীর লড়াইকে প্রশ্নবিদ্ধ করছেন। একজন নারী যখন সাহস করে মুখ খুলে, তখন সমাজ তাকে নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু যখন একজন ব্যারিস্টার সেই প্রশ্নের অংশ হয়ে ওঠেন, তখন বুঝে নিতে হয় — আইনের লোকেরাও কখনো কখনো ক্ষমতার পাশে দাঁড়ায়, ন্যায়ের পাশে নয়।’

তিনি বলেন, ‘যিনি আইন জানেন, কিন্তু নারী অধিকার বোঝেন না — তার অবস্থান কাদের পক্ষে, সেটি সময়ই বলে দেবে। আমি জানতে চাই, ব্যারিস্টার ফুয়াদ কার পক্ষে? একজন অভিযুক্ত পুরুষের, নাকি সেই নারীর – যিনি নিজের সম্মান রক্ষায় একা দাঁড়িয়েছে? আইনের অপব্যবহার নয়, ন্যায়ের প্রতিষ্ঠা চাই।’

তিনি আরো বলেন, ‘ব্যারিস্টার সাহেব, আপনি বলেছেন (আমি নাকি ফোন আলাপ বিক্রি করেছি ) আপনি যেহেতু গণমাধ্যমে এটা বলেছেন তার মানে আপনার কাছে প্রমাণ আছে। অনুগ্রহ করে সে প্রমাণটিও প্রকাশিত করুন। যদি সত্যিই ন্যায় চান, তাহলে নারীর কণ্ঠকে থামাতে নয়, শুনতে শিখুন।’

এদিকে, পোস্টটি দেওয়ার প্রায় আধাঘণ্টা পর সেটি সরিয়ে নিয়েছেন নিলা ইসরাফিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com