সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেলেন বাউল আবুল সরকার হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ নীলফামারী ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে অপতথ্য রোধ সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী বৈঠক ব্যর্থ, তিন ইস্যুতে বিরোধ বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরানের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ
সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত : সিইসি

সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত : সিইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

সিইসি বলেন, জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে আমি মনে করি। কারণ এর আগেও জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা হয়েছে। তারপরও এই সিদ্ধান্ত আমার একার না। আরো নির্বাচন কমিশনার আছেন। সবার সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে।

রোববার (৮ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়নে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত ‘বাংলাদেশে প্রবাসী ভোটাধিকার প্রবর্তন : সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এসব কথা বলেন।

সিইসি’র এ মন্তব্যের আগে প্যানেল আলোচনায় সেনা মোতায়েন প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের সেনাবাহিনী বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু আমাদের দেশে নির্বাচন থেকে দূরে রাখা হয় তাদের।

এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান বলেন, নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের। এখানে সরকারের কিছু করার নেই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com