বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
রাজশাহীতে অবৈধ দখল ও প্লটের অপব্যবহারের বিরুদ্ধে আরডিএর অভিযান

রাজশাহীতে অবৈধ দখল ও প্লটের অপব্যবহারের বিরুদ্ধে আরডিএর অভিযান

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে অবৈধ দখল, নকশা বহির্ভুত ভবন নির্মাণ ও প্লটের অপব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।
বৃহস্পতিবার (২৪ জুলাই)  এ অভিযান চালানো হয়েছে। এর মধ্যে আরডিএর বারনই আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হয়। এছাড়া পদ্মা আবাসিক এলাকায় নির্ধারিত আবাসিক প্লটে লিজ দলিলের শর্ত ভঙ্গ করে স্কুল ও মাদ্রাসা পরিচালনার অভিযোগে সংশ্লিষ্ট লিজ গ্রহীতাদের নির্ধারিত সময়সীমার মধ্যে এসব প্রতিষ্ঠান অপসারণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
অভিযানে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় বিমানচত্বরের পূর্ব পাশে নির্মাণাধীন দুটি ভবনের মালিককে ৩০ দিনের মধ্যে অবৈধ অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়। এছাড়া রাজশাহী কেন্দ্রীয় কারাগারের উত্তর পাশে একটি দোতলা ভবনের নকশা বহির্ভূত বেলকোনির কিছু অংশ ভেঙে ফেলা হয়। ভবনটির মালিককে ৩০ দিনের মধ্যে বাকি অবৈধ নির্মাণ অপসারণ করে কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়। আর পদ্মা আবাসিক এলাকার আরডিএ পার্কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ চায়ের স্টল এবং ১ নম্বর রোডের দক্ষিণ পাশের কর্নার প্লটে স্থাপিত মুদির দোকানগুলোও এক মাসের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন আরডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান। অভিযানের সময় উপস্থিত ছিলেন- অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক, এস্টেট অফিসার মো. বদরুজ্জামান, জুনিয়র এস্টেট অফিসার মো. নাহিদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com