ঢাকা    শনিবার, ২৭ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

রাজশাহীর পবায় ভাইয়ের হাতে ভাই খুন, মা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলায় ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২৬ জুলাই) র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের  মো. মেহেদী (২৪) ও তার মা পারভিন বেগম (৪৩)। শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) চাপাতির কোপে গুরুত্বর আহত হয়ে মারা যান আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা আমিরুল মোমিন (৪০)। তিনি গ্রেপ্তার আসামি মেহেদীর সৎ চাচা ছিলেন। মেহেদীর বাবার নাম মিজানুর রহমান মিজু (৫০)। খুনের ঘটনার পর থেকে তিনি পলাতক।
র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুরের সঙ্গে তার সৎ ভাই আমিরুলের বিরোধ ছিল। মিজানুর এবার আমিরুলের বাড়ির পাশে ১০ কাঠা জমিতে আমন ধান লাগিয়েছেন। গত ২১ জুলাই আমিরুলের বাড়ির দুটি পাতিহাঁস ওই জমিতে যায়। এ নিয়ে দুপক্ষের ঝগড়া হয়।
এর জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে মিজানুরসহ অন্য আসামিরা আমিরুলের বাড়ির সামনে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে আমিরুল সেখানে গেলে তাকে হাঁসুয়া ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন। তাকে বাঁচাতে তার ভাই গোলাম আজম এগিয়ে গেলে তাকেও কোপানো হয়। পরে দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমিরুলের স্ত্রী বাদী হয়ে রাজশাহীর দামকুড়া থানায় সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‍্যাব।

ভিশন বাংলা ২৪

শনিবার, ২৭ জুন ২০২৬

রাজশাহীর পবায় ভাইয়ের হাতে ভাই খুন, মা-ছেলে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৫

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত