সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
লালমনিরহাটে অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা

লালমনিরহাটে অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে “বিট পুলিশিং বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি” স্লোগান নিয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুকসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) বিকাল ৫টা ৩০মিনিটে লালমনিরহাটের ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চে লালমনিরহাট থানার আয়োজনে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নূরনবী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট ডিবি ওসি সাদ আহম্মেদ। বক্তব্য রাখেন মোগলহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুর রহিম, ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার, মোগলহাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি একাব্বর আলী, সাধারণ সম্পাদক মোঃ শুকুর উদ্দিন, সাবেক সেনা সদস্য শহিদুর রহমান, মোগলহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ রুস্তম আলী প্রমুখ।

এ সময় মোগলহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোদালখাতা, ভাটিবাড়ী ও কাকেয়াটেপাসহ বিভিন্ন এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সঞ্চালক ছিলেন আব্দুল মান্নান।
উল্লেখ্য যে, অপরাধ নিবারণে বিট পুলিশিং আপনার পাশে, অপরাধ দমনে পুলিশকে তথ্য দিন, নিরাপদ থাকুন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com