সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
রাকাব, রংপুর বিভাগের “বিভাগীয় সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত

রাকাব, রংপুর বিভাগের “বিভাগীয় সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

রাকাব, রংপুর বিভাগের “বিভাগীয় সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) ব্র্যাক লার্নিং সেন্টার, দর্শনা, রংপুর-এ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রংপুর বিভাগের “বিভাগীয় সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম।
রাকাব রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোঃ রহমতুল্লাহ সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আবদুর রহমান; প্রধান কার্যালয়ের ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স এবং পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা; রংপুর বিভাগের ৯টি জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সম্মেলনে ৩০ জুন ২০২৫ বার্ষিক হিসাব সমাপনিতে বিভিন্ন ইন্ডিকেটরে সফলতা অর্জনকারী জোনাল ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং মাঠ কর্মকর্তাগণকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com