সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
সিটি ব্যাংক ও গার্ডিয়ানের ব্যাংকাস্যুরেন্সে ৫ হাজার পলিসি বিক্রির মাইলফলক

সিটি ব্যাংক ও গার্ডিয়ানের ব্যাংকাস্যুরেন্সে ৫ হাজার পলিসি বিক্রির মাইলফলক

ডেস্ক রিপোর্ট:

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে পার্টনারশিপের মাধ্যমে ব্যাংকাস্যুরেন্স চ্যানেলে পাঁচ হাজার ইন্স্যুরেন্স পলিসির গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে সিটি ব্যাংক। অল্প সময়ের মধ্যে সর্বাধিক সংখ্যক পলিসি বিক্রির মাধ্যমে এখন দেশের শীর্ষ ব্যাংকাস্যুরেন্স পার্টনার হিসেবে অবস্থান করছে প্রতিষ্ঠানটি।

দেশজুড়ে গার্ডিয়ান এর বিভিন্ন ইন্স্যুরেন্স প্রোডাক্ট এর প্রতি ধারাবাহিকভাবে গ্রাহকদের আস্থা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকদের জন্য সিটি ব্যাংক গার্ডিয়ানের যেসব প্রোডাক্ট অফার করছে, তার মধ্যে রয়েছে: গার্ডিয়ান চাইল্ড প্রটেকশন প্ল্যান, গার্ডিয়ান ফোর স্টেজ প্ল্যান, গার্ডিয়ান সঞ্চয়, গার্ডিয়ান পেনশন প্ল্যান ও গার্ডিয়ান প্রবৃদ্ধি।

বাংলাদেশে গার্ডিয়ান প্রথম ব্যাংকাস্যুরেন্স পলিসি ইস্যু করার মধ্য দিয়ে সিটি ব্যাংক এই খাতে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদের এ দ্রুত অর্জিত সাফল্য গার্ডিয়ান এর উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক প্রোডাক্টের প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন।  তাছাড়া, পলিসি বিক্রির সাফল্য ব্যাংকটির বিস্তৃত ও সমন্বিত আর্থিক সেবা দেওয়ার সক্ষমতা প্রমাণ করে।

গার্ডিয়ান এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম, এফসিএ বলেন, “প্রথম দিন থেকেই সিটি ব্যাংক আমাদের নতুন কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিল, আর এই মাইলফলক তাদের সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ। আমি বিশ্বাস করি সিটি ব্যাংক এর মাধ্যমে আমরা আমাদের গ্রাহক সেবা আরও বিস্তৃত করতে পারবো এবং এজন্য আমি আন্তরিকভাবে সিটি ব্যাংককে ধন্যবাদ জানাই।”

২০২৪ সালের মার্চে ব্যাংকাস্যুরেন্সের যাত্রা শুরু করার পর বছর শেষেই দেশের মোট ব্যাংকাস্যুরেন্স বিক্রয়ের ৭৯ শতাংশ বাজার দখল করে নেতৃত্বস্থানীয় অবস্থানে চলে যায় গার্ডিয়ান। সিটি ব্যাংকের সাথে শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে গার্ডিয়ান দেশের ব্যাংকাস্যুরেন্স, পাশাপাশি ইন্স্যুরটেক ও মাইক্রো ইন্স্যুরেন্স খাতেও তাদের নেতৃত্ব ধরে রেখেছে। প্রযুক্তিনির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক বিমা সেবার মাধ্যমে দেশের কোটি গ্রাহকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com