মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নেপালের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নেপালের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক:

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীর সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সুশীলা কার্কিকে দেওয়া শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আপনাকে বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটপূর্ণ ও চ্যালেঞ্জিং সময়ে আপনার এই উচ্চপদে অধিষ্ঠিত হওয়া আপনার প্রতি নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের বন্ধু এবং প্রতিবেশী হিসেবে আমরা নিশ্চিত যে আপনার দক্ষ নেতৃত্ব এবং নির্দেশনায় নেপাল এবং নেপালের জনগণ শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে অগ্রসর হতে থাকবে।

নেপালের সঙ্গে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পারিক শ্রদ্ধার বন্ধন আরো জোরদার করতে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলেও শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় আন্তরিক সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা শোকাহত পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি জানাই এবং আহত সকলের দ্রুত এবং পূর্ণ আরোগ্য কামনা করি। একইসঙ্গে নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সাফল্য ও নেপালের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন প্রধান উপদেষ্টা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com