মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
২৫তম বার্ষিক সাধারণ সভায় প্রগতি লাইফের ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

২৫তম বার্ষিক সাধারণ সভায় প্রগতি লাইফের ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

সংবাদ বিজ্ঞপ্তি: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় শেয়ারহোল্ডারবৃন্দের সর্বসম্মতিতে ২০২৪ সালের জন্য ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির সাবেক চেয়ারম্যান (আমন্ত্রিত) আবদুল আউয়াল মিন্টু, পরিচালক সৈয়দ এম. আলতাফ হোসাইন, মো. শফিউর রহমান, তাফসির এম. আউয়াল, মো. আব্দুল হামিদ, তাজোয়ার এম. আউয়াল, সোহেল আহমদ চৌধুরী, ড. সৈয়দ কামরুল হোসেন, আনোয়ার ফারুক।

এছাড়াও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম, প্রধান অর্থ কর্মকর্তা চন্দ্র শেখর দাস, এফসিএ এবং বহি. নিরীক্ষক অনিল সালাম ইদ্রীস এন্ড কোং চাটার্ড একাউন্টস, একচ্যুয়ারি ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন উপস্থিত ছিলেন।

শেয়ারহোল্ডারবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সভা পরিচালনা করেন কোম্পানি সচিব জগদীশ কুমার ভঞ্জ, এফসিএস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com