বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
প্রয়োজন না থাকা সত্ত্বেও অনুমোদন পেতে যাচ্ছে নতুন বীমা কোম্পানি

প্রয়োজন না থাকা সত্ত্বেও অনুমোদন পেতে যাচ্ছে নতুন বীমা কোম্পানি

নিজস্ব প্রতিবেদক:

প্রয়োজন না থাকা সত্ত্বেও অনুমোদন পেতে যাচ্ছে কৃষিবিদ ইন্স্যুরেন্স লিমিটেড নামে নতুন একটি নন-লাইফ (সাধারণ) বীমা কোম্পানি। মিরপুরের কাজীপাড়ায় সদর দপ্তর স্থাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। চেয়ারম্যান থাকছেন ড. মো. আলী আফজাল। বর্তমানে দেশে ৪৬টি সাধারণ বীমা কোম্পানি কার্যক্রম চালাচ্ছে। কৃষিবিদ ইন্স্যুরেন্স অনুমোদন পেলে এ সংখ্যা দাঁড়াবে ৪৭-এ।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরামর্শক (মিডিয়া ও যোগাযোগ) সাইফুন্নাহার সুমি বলেন, কোম্পানির নামের বিষয়ে অনাপত্তি দেওয়া হয়েছে। এর ফলে তারা চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করতে পারবে। তবে অনাপত্তি মানেই অনুমোদন নয়।

আইডিআরএর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৭ আগস্ট কোম্পানিটির জন্য অনাপত্তি দেওয়া হয় আরজেএসসির নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করতে। দুই বছর পর চলতি বছরের ১৪ আগস্ট আরজেএসসি অনাপত্তিপত্রের বৈধতা নিশ্চিত করতে আইডিআরএকে চিঠি পাঠায়।

আইডিআরএর উপপরিচালক মো. সোলায়মান বলেন, অনাপত্তি দেওয়া হলেও এটি চূড়ান্ত অনুমোদনের নিশ্চয়তা নয়। নিবন্ধন না পেলে আইডিআরএ কোনো দায় নেবে না।

বর্তমানে দেশে ৮২টি বীমা কোম্পানি আছে—এর মধ্যে সাধারণ বীমা ৪৬টি এবং জীবনবীমা ৩৬টি। কৃষিবিদ ইন্স্যুরেন্স অনুমোদন পেলে মোট সংখ্যা দাঁড়াবে ৮৩টিতে। কিন্তু দেশের অর্থনীতির আকারের তুলনায় কোম্পানি বেশি হওয়ায় খাতে অনৈতিক প্রতিযোগিতা বাড়ছে।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) পরিচালক এস এম নুরুজ্জামান বলেন, ভারতের তুলনায় বাংলাদেশে বীমা কোম্পানি অনেক বেশি। বর্তমান পরিস্থিতিতে নতুন কোম্পানির প্রয়োজন নেই। বরং নতুন অনুমোদন অনৈতিক প্রতিযোগিতা আরও বাড়াবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com