শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আস্থা লাইফের ইউনিট ম্যানেজারদের অর্ধবার্ষিক সম্মেলন

আস্থা লাইফের ইউনিট ম্যানেজারদের অর্ধবার্ষিক সম্মেলন

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইউনিট ম্যানেজারদের অংশগ্রহণে রাজধানীর এসকেএস টাওয়ারের সেনা গৌরব হলরুমে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘ইউনিট ম্যানেজারদের (ইউএম) অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত হয়।

আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে পরিচালিত এই জীবনবীমা প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আস্থা লাইফের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, আস্থা লাইফ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল দেশের জীবনবীমা খাতে মানুষের আস্থার পুনর্গঠন এবং স্বচ্ছ, বিশ্বস্ত সেবা দিয়ে বীমা গ্রহণযোগ্যতা বাড়ানো।

তিনি উল্লেখ করেন, ইউনিট ম্যানেজাররা সেনাবাহিনীর আদর্শ ও প্রতিশ্রুতি রক্ষা করে গ্রাহকসেবায় নিরলসভাবে কাজ করে প্রতিষ্ঠানকে গতিশীল রাখছেন। কোম্পানির সাম্প্রতিক অর্জনের মধ্যে উল্লেখযোগ্য- প্রিমিয়াম সংগ্রহে প্রবৃদ্ধি, লাইফ ফান্ড প্রায় ৫০ কোটি টাকায় উন্নীত করা এবং প্রায় শতভাগ বীমা দাবি দ্রুত ও গ্রহণযোগ্যভাবে নিষ্পত্তি করা- এইসব সাফল্যের পেছনে ইউনিট

ম্যানেজারদের অবদান বিশেষভাবে প্রশংসনীয় বলে তিনি সংযোজন করেন। অনুষ্ঠানে তিনি আস্থা লাইফের কর্মচারী ও ইউনিট ম্যানেজারদের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য শুভেচ্ছা জানান।

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচিতে পরিবেশিত হয় সেলস পলিসি-ভিত্তিক অত্যাধুনিক কর্মশালা, প্রোডাক্ট ও পরিকল্পনা পরিচিতি, বীমা বিপণনে প্রচলিত ভুল ধারণাগুলো চিহ্নিত ও তা প্রতিহত করার কৌশল এবং গ্রুপ বীমার মৌলিক বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনাসভা। সম্মেলনে বেস্ট পারফর্মারদের অভিজ্ঞতা বিনিময়, সম্মাননা ও সার্টিফিকেট বিতরণও আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগের প্রধানদের সমন্বয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানকে আরও গতিশীল ও অন্তর্দৃষ্টিপূর্ণ করে তোলে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com