সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড
এনআরবি ইসলামিক লাইফের চতুর্থ এজিএম অনুষ্ঠিত

এনআরবি ইসলামিক লাইফের চতুর্থ এজিএম অনুষ্ঠিত

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে কোম্পানির প্রধান কার্যালয়ে সভাটি হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ।

সভায় সরাসরি এবং ভার্চুয়ালি অংশ নেন কোম্পানির শেয়ারহোল্ডাররা। সভায় ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়া কোম্পানির বিদ্যমান পরিচালকবৃন্দের এক-তৃতীয়াংশ নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ করেন এবং পুনঃনির্বাচিত হন। একইসঙ্গে ২০২৫ সালের জন্য নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়।

সভায় কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার। ব্যবসায়িক কার্যক্রম ও সার্বিক সাফল্যের জন্য শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির মার্কেটিং ও ব্যবস্থাপনা টিমকে ধন্যবাদ জানান।

সভা শেষে কোম্পানির অগ্রগতি ও সফলতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com