শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

প্রতিমা বিসর্জনের সময় ভারতে ১০ শিশুসহ ১৩ জনের মৃত্যু

প্রতিমা বিসর্জনের সময় ভারতে ১০ শিশুসহ ১৩ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় দুটি আলাদা দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জনই শিশু। বৃহস্পতিবার (২ অক্টোবর) উজ্জয়িনের ইঙ্গোরিয়া এলাকা এবং খণ্ডওয়া জেলার পাণ্ডনা তহসিলে ঘটনাগুলি ঘটে। খবর  দ্য হিন্দুস্তান টাইমসের।

খান্ডোয়া পুলিশ সুপার (এসপি) মনোজ রাইয় জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অস্থায়ী সেতুর ওপর পার্ক করা অবস্থায় গাড়িটি লেকের মধ্যে পড়ে যায়। ঘটনার পর ১০-১৫ জন লেকে ঝাঁপ দিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করেন, তবে ডুবে যাওয়া কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তিদের মধ্যে নাবালকসহ ১৩ জন ছিলেন। তাদের মধ্যে নারী ছিলেন ছয়জন।

পুলিশ জানিয়েছে, আট বছর বয়সি একজন মেয়ে এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী দল তাকে খোঁজার জন্য অভিযান অব্যাহত রেখেছে। খান্ডোয়ার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সিদ্ধার্থ বহুগুণা জানান, আহত তিনজন মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ও পি জুগতাওয়াট নিশ্চিত করেছেন, হাসপাতালে ১৩ জনের লাশ এসে পৌঁছেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com